• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় ইউএনও’র কাছে খালি গায়ে এসে নতুন জামা ও অসুস্থ দিদির জন্য হুইল চেয়ার নিয়ে গেল শিশু তুলি ও কৃষ্ণ রায়পুরা থানাকে দুটি গাড়ী উপহার দিলেন সাংসদ ইঞ্জি: আশরাফ উদ্দিন প্রতিষ্ঠার প্রথম বছরেই একেএম ইন্টারন্যাশনাল এর চমক বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধ, আদালতে মামলা রায়পুরায় দেশীয় এক নলা বন্দুক-গুলি ও ককটেল উদ্ধার রায়পুরায় ‘খাকচক প্রিমিয়ার লীগ’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল রায়পুরার কাকন নদী দ্রুত খনন করা হবে: এমপি আশরাফ উদ্দিন বকুল রায়পুরা প্রেসক্লাবে দূর্বৃত্তদের তান্ডব, ব্যাপক ভাংচুর ও চুরি রায়পুরা পৌরসভা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুরায় ৫বছর বয়সী শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে দোকানদার গ্রেফতার

রায়পুরায় বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ মিলন মিয়া আর নেই, সর্বমহলে শোক

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মিলন মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

মিলন মিয়া দীর্ঘদিন ধরে সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি সাধারণ মানুষের কাছে একজন আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

রাজনৈতিক অঙ্গনেও তিনি ছিলেন সুপরিচিত ও জনপ্রিয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন স্থানীয় এমপি ইঞ্জি: আশরাফ উদ্দিন বকুল এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্থানীয় বাসিন্দারা বলেন, মিলন মিয়ার মৃত্যুতে রায়পুরা একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও জনদরদি মানুষকে হারালো। তাঁর অবদান এলাকার মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। পরিবার সূত্রে জানানো হয়েছে, বাদ আছর পৌর এলাকার মদীনা মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

চোখের জল আর শ্রদ্ধায় শেষ বিদায় জানাতে ঝড়বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ ছুটে এসেছে প্রিয় মানুষটির জানাযা নামাযে।

এননস/এমনআ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category