• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় গ্রাম পুলিশদের মাঝে শীতকালীন পোশাক বিতরণ রায়পুরা মেথিকান্দা উত্তর পাড়া পূজা মণ্ডপের সভাপতি পরিবর্তন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার করাই পুত্রের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত, সুযোগ পেলে জনসেবার আশ্বাস রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রায়পুরা ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশী হাজারো দৌড়বিদ শিক্ষক দিবসে বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা রায়পুরায় ৯’অক্টোবর ম্যারাথন উৎসব অংশ নিবে হাজারো দেশি-বিদেশি রানার রায়পুরায় উপজেলা রিপোর্টার্স ক্লাবের পরিচিতি সভা, শপথ ও দায়িত্বভার গ্রহণ রায়পুরায় হাতিম ফার্নিচার শোরুম এর শুভ উদ্বোধন

রায়পুরায় গ্রাম পুলিশদের মাঝে শীতকালীন পোশাক বিতরণ

Reporter Name
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে শীতকালীন পোশাক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রায়পুরা উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে গ্রাম পুলিশ সদস্যদের হাতে শীতকালীন পোশাক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান, এম নূরউদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সুবিধাভোগীরা।

গ্রাম পুলিশ সদস্যরা গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শীত মৌসুমে তাদের দায়িত্ব পালনে স্বস্তি দিতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগ নেওয়া হয়।শীতকালীন পোশাক পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এননস/এমনআ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category