• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি হারুন সম্পাদক দেলোয়ার রায়পুরায় ফ্যাসিবাদ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রেস ব্রিফিং ও মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত রায়পুরায় গ্রাম পুলিশদের মাঝে শীতকালীন পোশাক বিতরণ রায়পুরা মেথিকান্দা উত্তর পাড়া পূজা মণ্ডপের সভাপতি পরিবর্তন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার করাই পুত্রের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত, সুযোগ পেলে জনসেবার আশ্বাস রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রায়পুরা ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশী হাজারো দৌড়বিদ শিক্ষক দিবসে বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা রায়পুরায় ৯’অক্টোবর ম্যারাথন উৎসব অংশ নিবে হাজারো দেশি-বিদেশি রানার

সাংবাদিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি হারুন সম্পাদক দেলোয়ার

Reporter Name
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা সাংবাদিক ফোরামের সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকাল পত্রিকার রায়পুরা প্রতিনিধি হারুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন। নির্বাচনে সভাপতি পদে হারুনুর রশিদ ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আগামীর সময় ও গ্রীন টিভির রায়পুরা প্রতিনিধি মেহেদী হাসান রিপন পেয়েছেন ৪ ভোট।অন্যদিকে সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন ৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী এনটিভির রায়পুরা প্রতিনিধি ফরহাদ আলম পেয়েছেন ৪ ভোট। বুধবার (১১নভেম্বর) বিকালে সাংবাদিক ফোরামের হলরুমে ভোটারদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।নির্বাচনে বিজয়ী হয়ে সভাপতি হারুনুর রশিদ বলেন, “সাংবাদিক ফোরামের সদস্যরা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য, অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।” নবনির্বাচিত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, “দ্বিতীয়বারের মতো আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সংগঠনের সব ভোটার ও সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সাংবাদিক ফোরামকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এবং সদস্যদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।” উল্লেখ্য যে, মেহেদী হাসান রিপন রায়পুরা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠনের সদস্যরা অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category