• শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

মাদক ও চুরি ডাকাতি বন্ধের দাবিতে আলেম সমাজের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাওলানা ওমর ফারুক নামে এক আলেমকে গাছে বেঁধে নির্মমভাবে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও তার স্বজনরা। সংবাদ সম্মেলনে অভিযোগ করে ভুক্তভোগী বলেন, দীর্ঘদিন ধরে  চরাঞ্চলে কাচারি কান্দিতে একটি চক্র মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ করে আসছে। এসব অপকর্মের বিরুদ্ধে আমি প্রতিবাদ করায় পূর্ব পরিকল্পিতভাবে আমাকে একা পেয়ে একদল সন্ত্রাসী কাচারীকান্দি এলাকায় গাছের সঙ্গে বেঁধে  মারপিট করে এবং জীবনে মেরে ফেলার হুমকি দেয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, “আমাদের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকের ভয়াবহ যন্ত্রণায় অতিষ্ঠ। একজন আলেম সমাজের পক্ষে কথা বলায় তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।” এসময় বক্তারা আরও বলেন, পাড়াতলী ইউনিয়নসহ কাচারী কান্দি এলাকায় সঙ্গবদ্ধ মাদক কারবারিদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না। প্রতিবাদ করলেই প্রাণ নাশের হুমকি দেয়। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং চরাঞ্চলে মাদক ও অপরাধ দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন, রায়পুরা সম্মিলিত ওলামা পরিষদের সুরা সদস্য মুফতি আল আমিন, মাওলানা মুফতি সাইদুল ইসলাম, মাওলানা জুবায়ের আহমেদ, মুফতি হাসান শরিফ বিন দিদার, মুফতি আলতাফ হোসেন ফরহাদ, মাওলানা ওমর ফারুক, আফজাল সাদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন মসজিদের ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ জনগণ। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

এ বিষয়ে রায়পুরা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category