• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক দিবসে বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা রায়পুরায় ৯’অক্টোবর ম্যারাথন উৎসব অংশ নিবে হাজারো দেশি-বিদেশি রানার রায়পুরায় উপজেলা রিপোর্টার্স ক্লাবের পরিচিতি সভা, শপথ ও দায়িত্বভার গ্রহণ রায়পুরায় হাতিম ফার্নিচার শোরুম এর শুভ উদ্বোধন রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি লাভ করেছেন নিশাত নাফিসা রায়পুরায় ইউএনও’র কাছে খালি গায়ে এসে নতুন জামা ও অসুস্থ দিদির জন্য হুইল চেয়ার নিয়ে গেল শিশু তুলি ও কৃষ্ণ রায়পুরা থানাকে দুটি গাড়ী উপহার দিলেন সাংসদ ইঞ্জি: আশরাফ উদ্দিন প্রতিষ্ঠার প্রথম বছরেই একেএম ইন্টারন্যাশনাল এর চমক বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধ, আদালতে মামলা

শিক্ষক দিবসে বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা

Reporter Name
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নরসিংদীর রায়পুরার বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়েছে।

শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী ইমামসহ বিদ্যালয়ের সকল শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমা জাহান ও অভিভাবক সদস্য মোহাম্মদ ওবায়দুল্লাহ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশ এবং শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমা জাহান বলেন, শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, তাঁরা শিক্ষার্থীদের সঠিক পথ দেখান এবং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের মূল চালিকাশক্তি হলেন এর শিক্ষকরা। বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। আমরা তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটি একসঙ্গে কাজ করলে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করবে এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের সম্মান করা মানে জ্ঞান ও শিক্ষাকে সম্মান করা। শিক্ষক দিবসে আমাদের প্রত্যাশা—শিক্ষকরা তাঁদের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে নতুন প্রজন্মকে সুন্দর ও মানবিক সমাজ গঠনে নেতৃত্ব দেবেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এননস/এমনআ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category