• শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সফলতার সাথে শেষ হলো ৭ দিনব্যাপী ইংরেজি প্রশিক্ষণ কোর্স বেলাবোতে উপজেলা ছাত্রদলের দো’য়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলাবোতে CPBS সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, মেধাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শিবপুরে অবসরপ্রাপ্ত দুই শিক্ষককে সংবর্ধনা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা মাদক ও চুরি ডাকাতি বন্ধের দাবিতে আলেম সমাজের সংবাদ সম্মেলন শিবপুরে সাধারণ ডায়েরি করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন রায়পুরায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো ভূমি সেবা মেলা অবৈধভাবে বালু উত্তোলন ও মাদকে বাঁধা দেওয়ায় প্রাণ নাশের হুমকি দিনে এক ভাড়া, রাতে আরেক, সন্ধ্যার পরেই ৪০ টাকার ভাড়া ১’শত টাকা

সফলতার সাথে শেষ হলো ৭ দিনব্যাপী ইংরেজি প্রশিক্ষণ কোর্স

এম নূরউদ্দিন আহমেদ
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

এম নূরউদ্দিন আহমেদ : রাজধানী ঢাকায় অবস্থিত রেভুলোশনারি একাডেমি এর আয়োজনে অনুষ্ঠিত ৭ দিনব্যাপী ইংরেজি প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকালে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে কোর্সটির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্তমান যুগের চাহিদা বিবেচনায় শিক্ষার্থী ও তরুণদের ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তুলতে এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের পুরো সময়জুড়ে অংশগ্রহণকারীদের ইংরেজিতে কথা বলা, সঠিক উচ্চারণ, গ্রামার, রিডিং, রাইটিং ও দৈনন্দিন জীবনে ইংরেজির বাস্তব ব্যবহার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণার্থীরা জানান, কোর্সটি তাদের ইংরেজি শেখার ভয় ও সংকোচ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে প্রশিক্ষকদের আন্তরিকতা, সহজ উপস্থাপনা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তাদের শেখার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেই বলেন, অল্প সময়ের মধ্যেই তারা ইংরেজিতে কথা বলার আত্মবিশ্বাস অর্জন করেছেন।
সমাপনী অনুষ্ঠানে একাডেমির সিইও জনাব আশরাফ স্যারসহ অন্যান্য প্রশিক্ষক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ইংরেজি ভাষা শুধু একটি ভাষা নয়, বরং শিক্ষা, চাকরি ও আন্তর্জাতিক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই তরুণদের যুগোপযোগী দক্ষতা অর্জনের জন্য ইংরেজি শিক্ষার বিকল্প নেই। বক্তারা আরও বলেন, রেভুলোশনারি একাডেমি সবসময় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় প্রশিক্ষণার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। সফলভাবে কোর্স সম্পন্ন করতে পেরে অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও দীর্ঘমেয়াদি ও উন্নত প্রশিক্ষণ কোর্স আয়োজনের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category