• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি লাভ করেছেন নিশাত নাফিসা রায়পুরায় ইউএনও’র কাছে খালি গায়ে এসে নতুন জামা ও অসুস্থ দিদির জন্য হুইল চেয়ার নিয়ে গেল শিশু তুলি ও কৃষ্ণ রায়পুরা থানাকে দুটি গাড়ী উপহার দিলেন সাংসদ ইঞ্জি: আশরাফ উদ্দিন প্রতিষ্ঠার প্রথম বছরেই একেএম ইন্টারন্যাশনাল এর চমক বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধ, আদালতে মামলা রায়পুরায় দেশীয় এক নলা বন্দুক-গুলি ও ককটেল উদ্ধার রায়পুরায় ‘খাকচক প্রিমিয়ার লীগ’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল রায়পুরার কাকন নদী দ্রুত খনন করা হবে: এমপি আশরাফ উদ্দিন বকুল রায়পুরা প্রেসক্লাবে দূর্বৃত্তদের তান্ডব, ব্যাপক ভাংচুর ও চুরি

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে কারাদণ্ড

Reporter Name
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে মাদকসহ এক মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে আটক করে ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর উত্তরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন রায়পুরা থানা-পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর উত্তরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক কারবারি মো. শাহজাহান মিয়ার ছেলে মো. জাকির হোসেনকে (৩২) মাদকসহ আটক করা হয়। পরে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং একই গ্রামের মাদকসেবী মো. রাসেল মিয়াকে (৩২) মাদক সেবনের দায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে প্রশাসন কোনো ছাড় দেবেননা বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category