এম নূরউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় পৌরসভা, ওয়ার্ড অঙ্গ ও সহযোগী বিএনপির উদ্যোগে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে রায়পুরা উপজেলা অডিটোরিয়ামের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী মুন্সির সভাপতিত্বে এবং সাইফুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
সভায় রায়পুরা পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি, জনগণের পাশে থেকে কাজ করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণে কাজ করতে হবে। তিনি বিএনপিকে আরও সুসংগঠিত করতে তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মো. ইদ্রিস আলী মুন্সি বলেন, রায়পুরা পৌরসভা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। মতপার্থক্য ভুলে দলীয় ঐক্য বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, সহ শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ফাইজুর রহমান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, জেলা বিএনপির অন্যতম সদস্য কাজী আসাদুজ্জামান মিলন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, আলফাজ উদ্দিন মিঠু, নূর আহমেদ চৌধুরী মানিক, মহিলা দলের সভানেত্রী আফরিনা আসাদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভুইয়া, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, পৌরসভার সাবেক কাউন্সিলর আহসান উল্লাহ খান, মো. আমির হোসেন, ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, পৌরসভা যুবদলের আহ্বায়ক সোহেল আহমেদ, সদস্য সচিব সুমন নেওয়াজ, পৌরসভা শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব ওরুফে সাদা হাবিব, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমূখ।
এননস/এমনআ