• বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেলাবোতে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা দিয়ে হয়রানি; প্রতিবাদে মানববন্ধন শিল্পবিপ্লবের এই যুগে যে জাতি বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকবে সে জাতিই বিশ্ব নেতৃত্ব দেবে: এমপি আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় মৌলভী তায়েব উদ্দিন এতিমখানা ও আয়েশা খাতুন শিশু সদন এতিমখানা পরিদর্শন করেন মালয়েশিয়ান দাতা মুহাম্মদ মোস্তফা রায়পুরায় অদম্য মেধাবী ও শারীরিক প্রতিবন্ধী তামান্নার পড়াশোনা চালিয়ে যেতে পাশে দাঁড়ালো প্রশাসন রায়পুরায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মৌখিক ময়নাতদন্ত বিষয়ে সচেতনতামূলক সভা নরসিংদীতে গৃহবধূ সাদিয়া হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন সফলতার সাথে শেষ হলো ৭ দিনব্যাপী ইংরেজি প্রশিক্ষণ কোর্স বেলাবোতে উপজেলা ছাত্রদলের দো’য়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলাবোতে CPBS সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, মেধাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

যেভাবে চিনবেন পচা ডিম

Reporter Name
Update : শুক্রবার, ৪ মে, ২০১৮

বাজার থেকে ডিম কিনে বাসায় ফিরেছেন।পচা ডিম কোনো দিনই পাননি এমন ঘটনা কিন্তু অসম্ভব। ভাগ্যে যদি থাকে পচা ডিম তবে ঠেকায় কে বলুন। তবে সব সময় কিন্তু ভাগ্যকে দোষ দিলেই হয় না।

বাজার থেকে ডিম কেনার সময় চিনে নিতে হবে পচা ডিম। ভাবছেন কীভাবে চিনবেন।খোসার ভেতরে ডিমের কুসুমে সাদা অংশ খালি চোখে দেখা যায় না। তাই পচা ডিম বাছাই করা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে নষ্ট ডিম চেনার কিন্তু উপায় অবশ্যই আছে।

ডিম দিয়ে আমরা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে থাকি। ডিম ভাজি, পুডিং, কেকসহ বিভিন্ন খাবার। তাই ডিম যদি নষ্ট হয় তবে আপনার পুরো আয়োজনটাই যাবে মাটি হয়ে।

ডিম পচা কি না তা বাইরে থেকে বোঝার উপায় নেই। তবে কিছু পরীক্ষার মাধ্যমে আপনি বুঝতে পারবেন ডিমটি নষ্ট না ভালো।

আসুন জেনে নেই কীভাবে বুঝবেন পচা ডিম।

পানি দিয়ে পরীক্ষা

ডিম কিনে আনার পর কিছুক্ষণ পানির মধ্যে ডুবিয়ে রাখুন। ভালো ডিমগুলো কিছুক্ষণের মধ্যেই পানিতে ডুবে যাবে। আর নষ্ট ডিম ভেসে থাকবে।

ডিম সেদ্ধ

ডিম সেদ্ধ হওয়ার পর ডিমের সাদা অংশ যদি ঘোলাটে এবং দুর্গন্ধযুক্ত হয়, তবে অনায়াসেই বলে দেয়া যায় ডিমটি নষ্ট।

আলো

নষ্ট ডিম পরীক্ষা করার জন্য আলো ডিমের ওপরে ধরুন। ডিমের ভেতর রিং-এর মতো আকার দেখতে পান। তবে বুঝতে হবে ডিমটিতে পচন শুরু হয়েছে।

ডিমের কুসুমটি ছড়িয়ে গেলে

ডিমটিকে একটি সমান প্লেটের ওপর ফাটান। যদি দেখেন কুসুমটি একই জায়গায় রয়েছে। তবে বুঝবেন ডিমটি ভালো রয়েছে। আর ডিমের কুসুমটি ছড়িয়ে গেলে বুঝতে হবে ডিমটি নষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category