• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে CPBS সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, মেধাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শিবপুরে অবসরপ্রাপ্ত দুই শিক্ষককে সংবর্ধনা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা মাদক ও চুরি ডাকাতি বন্ধের দাবিতে আলেম সমাজের সংবাদ সম্মেলন শিবপুরে সাধারণ ডায়েরি করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন রায়পুরায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো ভূমি সেবা মেলা অবৈধভাবে বালু উত্তোলন ও মাদকে বাঁধা দেওয়ায় প্রাণ নাশের হুমকি দিনে এক ভাড়া, রাতে আরেক, সন্ধ্যার পরেই ৪০ টাকার ভাড়া ১’শত টাকা অলিপুরা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাকে কিল-ঘুষি মেরে আহত করেছে দুর্বৃত্তরা একশ’র বেশি হ্রদ যে উদ্যানে

বেলাবোতে CPBS সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, মেধাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
Update : সোমবার, ১ জুন, ২০২৬

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সররাবাদ ধনু মাষ্টার উচ্চ বিদ্যালয়ে চলো পাল্টাই বন্ধু সংগঠন (সিপিবিএস)-এর উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৫, মেধাবৃত্তি প্রদান, পুরস্কার বিতরণ, ক্যারিয়ার গাইডলাইন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩১ মে) শনিবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সামাজিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

চলো পাল্টাই বন্ধু সংগঠন (সিপিবিএস) সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ জায়ীদ মোহাম্মদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ আহসান হাবিব (বিপ্লব), উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ আজিজ সারতাজ জায়েদ।

এই সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিপিবিএসের প্রধান উপদেষ্টা কাজী আব্দুল্লাহ আল মামুন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন।

অনুষ্ঠানে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মজীবন পরিকল্পনা বিষয়ে দিক নির্দেশনামূলক ক্যারিয়ার গাইডলাইন সেশন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক মূল্যবোধ গঠন এবং প্রতিযোগিতা মূলক মনোভাব তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজ ও দেশের উন্নয়নে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা এ ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে চলো পাল্টাই বন্ধু সংগঠন (সিপিবিএস) শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটি নিয়মিত মেধাবৃত্তি প্রদান, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের জন্য ঘর নির্মাণে সহায়তা, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে সহযোগিতা, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন জনকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনাকরছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে এসব উদ্যোগের মাধ্যমে সংগঠনটি স্থানীয় জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category