1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ দিবস - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:12 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ দিবস

  • Update Time : Thursday, March 7, 2024
  • 270 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদী রায়পুরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো ঐতিহাসিক ৭ই-মার্চ দিবস। বৃহস্পতিবার (৭মার্চ) সকাল রায়পুরা উপজেলা প্রশাসন জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি সূচনা হয়, সকাল ৯ টা ৩০ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে এসে সমাপ্তি হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাবিব ফরহাদ আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নূরদ্দিন মো. জাহাঙ্গীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান, চান্দের কান্দি ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খন্দকার মিতুল, প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, সাংসদ ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামানসহ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মুক্তি যোদ্ধের প্রকৃত ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host