• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরার কাকন নদী দ্রুত খনন করা হবে: এমপি আশরাফ উদ্দিন বকুল রায়পুরা প্রেসক্লাবে দূর্বৃত্তদের তান্ডব, ব্যাপক ভাংচুর ও চুরি রায়পুরা পৌরসভা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুরায় ৫বছর বয়সী শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে দোকানদার গ্রেফতার রায়পুরায় জাল দলিল সৃজন করে প্রতিবেশীর সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জনমনে ক্ষোভ রায়পুরায় শতবর্ষী দখলীয় জমি জোরপূর্বক দখলের অভিযোগ; বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি তুলাতলী হাসপাতালের আরএমও ডা. রাজিব ইয়াবাসহ গ্রেপ্তার রায়পুরায় প্রতিবেশীর সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ; বাঁধা দিতে গেলে মারধর ও হত্যার হুমকি, থানায় অভিযোগ রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে কারাদণ্ড ২৪ ঘণ্টার ব্যবধানে ৬ শিশুর মৃত্যু; স্বজনদের আহাজারি

মা হওয়ার চেষ্টা করে ১৪ বার ব্যর্থ হন কারিশ্মা

Reporter Name
Update : মঙ্গলবার, ১ মে, ২০১৮

কারিশ্মা শাহ। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ। বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। গত বছর সারোগেসির মাধ্যমে যমজ পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন কারিশ্মা এবং তাঁর স্বামী কৃষ্ণ অভিষেক। কিন্তু কারিশ্মার মা হওয়ার পথটা ছিল যন্ত্রণার। এতদিনে প্রকাশ্যে সে কথা শেয়ার করেছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিশ্মা জানিয়েছেন, মা হওয়ার পর জীবন বদলে গেছে। স্বাভাবিক পদ্ধতিতে মা হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ১৪ বার ব্যর্থ হন। তার পর বেছে নেন সরোগেসির সিদ্ধান্ত।

কারিশ্মার কথায়, ‘গত তিন বছর ধরে আমি কনসিভ করার চেষ্টা করছিলাম। কিন্তু ১৪ বার ব্যর্থ হয়েছিলাম। তার পর আইভিএফ ইনজেকশন নেওয়া শুরু করি। মুড সুইং হত। শরীরও খুব খারাপ হয়ে গিয়েছিল।’

তবে মানসিক ভাবে অনেক বেশি ভেঙে পড়েছিলেন কারিশ্মা। তাঁর কথায়, ‘অনেকে ভাবত ফিগার মেনটেন করার জন্য আমি স্বাভাবিক পদ্ধতিতে মা হতে চাই না। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল।’

কারিশ্মা মনে করেন, সব কিছুই তাঁর জীবনে দেরিতে হয়েছে। তিনি মাও হলেন বেশি বয়সে। তবে তাতে কোনও দুঃখ নেই অভিনেত্রীর। কারণ দুই ছেলে এখন তাঁর জীবন ভরিয়ে রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category