• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পবিপ্লবের এই যুগে যে জাতি বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকবে সে জাতিই বিশ্ব নেতৃত্ব দেবে: এমপি আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় মৌলভী তায়েব উদ্দিন এতিমখানা ও আয়েশা খাতুন শিশু সদন এতিমখানা পরিদর্শন করেন মালয়েশিয়ান দাতা মুহাম্মদ মোস্তফা রায়পুরায় অদম্য মেধাবী ও শারীরিক প্রতিবন্ধী তামান্নার পড়াশোনা চালিয়ে যেতে পাশে দাঁড়ালো প্রশাসন রায়পুরায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মৌখিক ময়নাতদন্ত বিষয়ে সচেতনতামূলক সভা নরসিংদীতে গৃহবধূ সাদিয়া হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন সফলতার সাথে শেষ হলো ৭ দিনব্যাপী ইংরেজি প্রশিক্ষণ কোর্স বেলাবোতে উপজেলা ছাত্রদলের দো’য়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলাবোতে CPBS সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, মেধাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শিবপুরে অবসরপ্রাপ্ত দুই শিক্ষককে সংবর্ধনা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা মাদক ও চুরি ডাকাতি বন্ধের দাবিতে আলেম সমাজের সংবাদ সম্মেলন

শিল্পবিপ্লবের এই যুগে যে জাতি বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকবে সে জাতিই বিশ্ব নেতৃত্ব দেবে: এমপি আশরাফ উদ্দিন বকুল

নিজস্ব প্রতিবেদক
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

নরসিংদীর রায়পুরায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) রায়পুরা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ রায়পুরা থেকে নির্বাচিত সাংসদ, কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামালগীর আলম, একাডেমিক সুপারভাইজার রেবেকা সুলতানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক গবেষণা, প্রযুক্তিনির্ভর সমাধান, স্টার্টআপ ধারণা এবং বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। অতিথিরা শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করে তাদের মেধা ও সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল তার বক্তব্যে বলেন- “চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে যে জাতি বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকবে, সেই জাতিই বিশ্ব নেতৃত্ব দেবে। আমাদের শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; তাদের গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর চিন্তায় দক্ষ করে গড়ে তুলতে হবে। আজকের এই তরুণরাই আগামী দিনের বিজ্ঞানী, প্রকৌশলী, উদ্যোক্তা ও রাষ্ট্রের সম্পদ। তাদের মেধা বিকাশের জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিজ্ঞান ও উদ্ভাবনের শক্তিকে কাজে লাগিয়েই আমরা একটি আধুনিক, সমৃদ্ধ ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারবো।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে দেশকে জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে নেওয়া সম্ভব। এজন্য তরুণ প্রজন্মকে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে উৎসাহিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

প্রদর্শনীতে পরিবেশবান্ধব প্রযুক্তি, স্মার্ট কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, রোবটিক্স, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক সমস্যা সমাধানভিত্তিক বিভিন্ন প্রকল্প দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনের কার্যকারিতা ও সম্ভাবনা সম্পর্কে অতিথিদের বিস্তারিত ধারণা প্রদান করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা হয় এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

এননস/এমনআ/এডমিন  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category